এ লেখাটি জুলাই ১৯৯৯ সালে মাসিক কম্পিউটার জগতে প্রকাশিত হয়েছে। বর্তমানে টেলিযোগাযোগের ক্ষেত্রে দ্রুত গতিতে ডাটা সঞ্চালনের বিষয়টি বিশেষ করে সফটওয়্যার ও ডাটা প্রসেসিং রফতানির জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারে পরিণত হয়েছে। অথচ আমাদের দেশ এখনো পুরানো আমলের টেলিযোগাযোগ ব্যবস্থাকে আঁকড়ে ধরে আছে। বর্তমান সরকার তথ্য প্রযুক্তিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং এ ব্যাপারে বহু বিবৃতি পত্র-পত্রিকায়