সমন্বিত এনবিআর ইকোসিস্টেমে বিনিয়োগ জরুরী

এই লেখাটি ১ জুন ২০২৩ সালে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছে।

Daily Ittefaq 2023 June 1


কোভিড মহামারি আঘাত হানার এক বছর আগে বাংলাদেশের অর্থনীতির প্রায় ৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল,যা এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধমান অর্থনীতি হিসেবে স্বীকৃতি পেয়েছিল। কোভিড-১৯ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অনেক দেশের অর্থনীতিতে নানা প্রভাব ফেলেছে এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি দুর্বল হয়েছে,মুদ্রাস্ফীতির প্রভাবে টাকার প্রায় ২৫ শতাংশ অবমূল্যায়ন হয়েছে,বেশির ভাগ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে,কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ সংকুচিত হয়েছে। এই সমস্ত ঘটনা এ খাত সংশ্লিষ্ট সবাইকে কীভাবে সরকার বিভিন্ন উপায়ে আরো অভ্যন্তরীণ রাজস্ব তৈরি করতে পারে,তা নিয়ে নতুন করে ভাবিয়েছে,যার মধ্যে অনেকগুলো আইএমএফ এবং অন্যান্য তহবিল প্রদানকারীরা ইতিমধ্যে সুপারিশ করেছে। বিভিন্ন মহলের পরামর্শে দেখা গেছে যে,অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির একটি মূল ক্ষেত্র হলো আয়করের আওতা ও আদায় বৃদ্ধি,যার বিশাল প্রবৃদ্ধির সুযোগ ও বাস্তব সম্ভাবনা রয়েছে।

আয়কর দেশের অভ্যন্তরীণ রাজস্বের প্রধান উৎস এবং করদাতারাই সরকারকে কর প্রদান করে। সুতরাং,যথাসম্ভব ঝামেলামুক্তভাবে করদাতাদের কর দেওয়ার সুযোগ করে দিতে ওয়ান স্টপ সেবার মাধ্যমে কর কর্মকর্তাদের একটি ভালো পরিবেশ নিশ্চিত করা উচিত। এনবিআর যদি আরো ভালো পরিবেশ দিতে সক্ষম হয়,তাহলে আরো বেশি করদাতা তাদের রিটার্ন দাখিল করবে এবং শেষ পর্যন্ত আরো বেশি মানুষকে করের আওতায় আনা যাবে।

বিগত বছরগুলোতে সরকারের ডিজিটাল বাংলাদেশ উদ্যোগ কর প্রশাসনকেও স্পর্শ করেছে। বেশ কিছু পোর্টাল এবং ওয়েবসাইট তৈরি করা হয়েছে,যা ঐতিহাসিকভাবে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান বা টিম দ্বারা বিভিন্ন সময়ে তৈরি করা হয়েছে। যেমন: ই-টিআইএন,ই-রিটার্ন,ই-টিডিএস,পিএসআর,অফিস ম্যানেজমেন্ট ইত্যাদি। কর সংগ্রহ বাড়ানোর জন্য কর কর মেলার মতো বিদ্যমান সুন্দর ব্যবস্থাগুলোর পাশাপাশি দৃঢ়ভাবে অটোমেশন এবং সমন্বিত ডিজিটাল প্ল্যাটফরমের ওপর ফোকাস করতে হবে। কিছু সময় ধরেই আমরা নীতিনির্ধারণী পর্যায় থেকে বেশ কিছু উদ্যোগ দেখছি,তবে নীতিগুলি কার্যকরভাবে বাস্তবায়ন করতে হলে সমন্বিত এনবিআর ইকো সিস্টেম থাকতে হবে। এ সংক্রান্ত সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে,এপিআই ব্যবহার করে যে কোনো নতুন মডিউল তৈরি করা প্রয়োজন।

একটি নতুন করদাতার যাত্রা শুরু হয় ই-টিন তৈরির মাধ্যমে। কয়েক ক্লিকে এটি তৈরি করতে প্রক্রিয়াটি আরো সহজ হওয়া দরকার। ব্যবহারকারীদের অন্যান্য সেবা প্রদানকারী প্ল্যাটফর্ম;যেমন—সঞ্চয়পত্র,ব্যাংক অ্যাকাউন্ট,ঋণ,শেয়ারবাজার,জমির মালিকানা,ব্যবসার মালিকানা ইত্যাদি থেকে তথ্য ই-রিটার্ন ফাইলিং সিস্টেমে এমনভাবে উপস্থাপন করতে হবে,যাতে তারা বুঝতে পারে যে,বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তথ্যগুলো সিনক্রোনাইজ করা হচ্ছে এবং তথ্য গোপন করা সম্ভব হবে না। যদি ইউএসএসডি ডায়ালিং ব্যবহার করে বা জনপ্রিয় লেনদেনসংক্রান্ত অ্যাপস,যেমন—বিকাশ,নগদ,দারাজ,মাই-জিপি,মাই-বিএল,মাই-রবি ইত্যাদি ব্যবহার করে এক মিনিটে নতুন ই-টিন তৈরি করা যায়,এটি ব্যবহারকারীর প্রদান করা তথ্য ব্যবহার করে করদাতার সঙ্গে যথাযথভাবে যোগাযোগ ও প্রয়োজনীয় তথ্য পৌঁছানোর জন্য আরো সুযোগ তৈরি করবে। এই সমন্বিত ও স্মার্ট এপিআই ব্যবস্থাপনা এনবিআরকে প্রযুক্তিগতভাবে ভবিষ্যৎ কর সংগ্রহের জন্য আরো সুবিধা প্রদান করবে।

একটি বৃহৎ অর্থনীতি হওয়ায় ভারতেও একই ধরনের চ্যালেঞ্জ রয়েছে এবং সে দেশের কর্তৃপক্ষ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে—প্রযুক্তির মাধ্যমে অটোমেশন ব্যবহার করে,যা তাদের কর সংগ্রহ বৃদ্ধিতে সহায়তা করেছে। তাদের সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টার বা সিপিসি (CPC)এখন করদাতাদের স্বয়ংক্রিয়ভাবে রিফান্ড প্রসেস করার জন্য একটি রিয়েলটাইম অ্যান্ড-টু-অ্যান্ড পরিষেবা প্রদান করছে। সিপিসি বাস্তবায়নের সঙ্গে কর ফেরত-প্রক্রিয়াকরণ প্রক্রিয়া স্বয়ংক্রিয় হয়েছে। সিপিসির কারণে এখন আয়কর কর্মী এবং কর্মকর্তাদের ট্যাক্স,সুদ এবং জরিমানা হাতে  হাতে বা কাগজে বা ক্যালকুলেটর/এক্সেল ব্যবহার করে গণনা করার প্রয়োজনীয়তা দূর করেছে। রোবোটিক প্রসেস অটোমেশন (RPA)এরকম মানবনির্ভর,পুনরাবৃত্তিমূলক এবং সময়সাপেক্ষ কাজগুলি দূর করতে আরো দক্ষ পদ্ধতিতে ট্যাক্স প্রক্রিয়া সম্পাদন করতে ব্যবহার করা হচ্ছে।

এনবিআর এখন ট্যাক্স রিটার্ন প্রিপারার (টিআরপি) হিসাবে প্রাইভেট এজেন্টদের নিয়োগের জন্য একটি নতুন উদ্যোগ নিয়ে এসেছে,যেখানে তৃতীয় পক্ষের এজেন্টরা নতুন করদাতাদের আয়কর রিটার্ন প্রস্তুত এবং ফাইল করতে সহায়তা করতে সক্ষম হবে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত সহজ করার জন্য অনেকগুলি এপিআই (API)যেমন— টিনের তথ্য,সঞ্চয়পত্রের বিবরণ,ই-চালান যাচাইকরণ,ই-রিটার্ন জমা দেওয়া,স্বীকৃতি ইত্যাদি প্রয়োজন। ন্যূনতম ট্যাক্স দায়বদ্ধতার সঙ্গে একজন নতুন করদাতার জন্য,এটি ১০টির কম ক্লিক এবং সর্বাধিক ১০টি ডাটা এন্ট্রি পয়েন্টে সীমাবদ্ধ করা উচিত। সমন্বিত প্ল্যাটফরম ছাড়া আয়কর মূল্যায়ন,টিআরপি লাইসেন্স ব্যবস্থাপনা এবং সামগ্রিক টিআরপি উদ্যোগ প্রত্যাশা অনুযায়ী সফল না হওয়ার আশঙ্কা রয়েছে।

পরিপ্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ অনুযায়ী,আয়কর-জিডিপি অনুপাত ২ দশমিক ৬ শতাংশ থেকে ৯ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সমন্বিত ডিজিটাল প্ল্যাটফরম ছাড়া এটা অসম্ভব। নতুন আয়কর আইন,২০২৩-এ ডিজিটালাইজেশনের একটি পৃথক অধ্যায় রয়েছে;কিন্তু কার্যকর উপায়ে কর সংগ্রহের ভবিষ্যৎ চাহিদা পূরণের জন্য লং টার্ম ভিশনসহ একটি শক্তিশালী প্ল্যাটফরম তৈরি করা না হলে,এটি অর্থহীন রয়ে যাবে। এ সংক্রান্ত অবকাঠামোতে বিনিয়োগ করার এখনই উপযুক্ত সময় এবং হার্ডওয়্যার,সফটওয়্যার,দক্ষ পেশাজীবী,প্ল্যাটফরমের মনিটরিং এবং রক্ষণাবেক্ষণের জন্য সঠিক বাজেট বরাদ্দ প্রয়োজন,যা এই সমন্বিত ইকো সিস্টেম ব্যবহার করে আগামী বছরগুলোতে উল্লেখযোগ্য অভ্যন্তরীণ রাজস্ব উৎপন্ন করার চাবিকাঠি হবে।

সুপারিশের সারাংশ:

১. একটি সামগ্রিক আইটি কৌশলপত্র প্রয়োজন,যা একটি চমৎকার ইউজার এক্সপেরিয়েন্স প্রদানে সক্ষম ফিউচার প্রুফ প্ল্যাটফরমের জন্য সামগ্রিক ইকো সিস্টেম স্থাপত্য এবং নীতিগুলো নির্ধারণ করতে পারবে।

২. ব্যবহারকারীদের দ্বারা ম্যানুয়াল পুনরাবৃত্তিমূলক ডাটা এন্ট্রি এড়ানোর জন্য সমস্ত মডিউলের এপিআই (API)থাকতে হবে (যেমন—বেশ কয়েকটি মডিউলে একাধিকবার ই-টিআইএন এন্ট্রি)

৩. ই-টিআইএন তৈরি করতে হবে অতি সহজে,যাতে এটি মাত্র কয়েকটি ক্লিকে এক মিনিটের কম সময়ে করা যায়। নগদের উদাহরণ থেকে অনুপ্রেরণা নিয়ে ই-টিআইএন তৈরির প্রসেসটি আমূল পরিবর্তন করা দরকার।

৪. প্রথম বারের করদাতাদের আয়কর রিটার্ন দাখিল করার প্রক্রিয়াটি খুব সহজ এবং কম সময়সাপেক্ষ করা উচিত,যাতে তারা ভবিষ্যতে নিয়মিত ট্যাক্স রিটার্ন দাখিল করতে ইতিবাচকভাবে অনুপ্রাণিত হতে পারে।

৫. ই-টিআইএনের ওপর ভিত্তি করে আয়কর রিটার্ন দাখিল করার প্রক্রিয়ায়,সিস্টেমে অনেক তথ্য অন্তর্ভুক্ত করা যেতে পারে;যেমন :ক) করদাতার নাম,ঠিকানা এবং বিবরণ;খ) সঞ্চয়পত্র সংশ্লিষ্ট টিডিএস পরিমাণ থেকে আয়;গ) গাড়ির মালিকদের অগ্রিম করের পরিমাণ;ঘ) পূর্ববর্তী বছরের কর,আয় এবং সম্পদের পরিমাণ;ঙ) ব্যাংকের সুদ এবং টিডিএস পরিমাণ থেকে আয়;চ) যদি BINথাকে,সে সম্পর্কিত করের তথ্য ইত্যাদি।

৬. অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে শুধু ই-রিটার্ন প্রাপ্তিস্বীকার পত্রের পাশাপাশি আয়কর সার্টিফিকেট ডাউনলোডের ব্যবস্থাও থাকা প্রয়োজন।

৭. আয়কর রিটার্ন দাখিল করার সময় করদাতাকে সময়মতো স্মরণ করিয়ে দেওয়ার জন্য ই-মেইল এবং এসএমএসের মতো ডিজিটাল যোগাযোগের মাধ্যমগুলো কার্যকরভাবে ব্যবহার করা উচিত।

৮. আয়কর রিটার্ন ফাইলিং স্ট্যাটাস সম্পর্কে ব্যাংক এবং তৃতীয় সেবা প্রদানকারী কর্তৃপক্ষগুলোকে ট্র্যাকিং এবং অবহিত করার জন্য দ্রুত পরিকল্পিতভাবে সিস্টেমগুলোর আন্তঃসংযোগ স্থাপন।

৯. ই-টিআইএন ডাটাবেসকে অবশ্যই ব্যাংক,ভূমি জরিপ অফিস,সিটি করপোরেশন এবং জনসাধারণের লেনদেনের অন্যান্য স্থানের সঙ্গে সংযুক্ত করতে হবে যাতে করদাতা নন,এমন ব্যক্তিদের করের আওতার মধ্যে আসতে হয় এবং দুর্নীতি প্রতিরোধের জন্য রিয়েল টাইম সিস্টেম-ভিত্তিক চেক/ভ্যালিডেশন প্রক্রিয়া সবসময় সক্রিয় করা প্রয়োজন।

১০. শেয়ারবাজারে বিনিয়োগকারীদের তথ্য এবং করের তথ্য গণনা ও যাচাইয়ের জন্য সিডিবিএল (CDBL)-এর সঙ্গে ইন্টিগ্রেশন প্রয়োজন।

১১. কর প্রদানের বিবরণ,আয় এবং করবর্ষ অনুযায়ী সম্পদের প্রবণতার বিবরণসহ করদাতাদের ঐতিহাসিক তথ্যের ওপর ভিত্তি করে করদাতার জন্য একটি ড্যাশবোর্ড তৈরি করা উচিত,যা করদাতা এবং এনবিআর কর্মকর্তাদের দ্বারা অ্যাক্সেসযোগ্য হতে পারে।

১২. ট্যাক্স রিফান্ড প্রসেসিং প্রক্রিয়া স্বয়ংক্রিয় হওয়া উচিত।

১৩. করসংক্রান্ত তথ্য এবং ইতিবাচক রিমাইন্ডার প্রদানের জন্য রিয়েল টাইম ট্যাক্স আপডেটগুলো এসএমএস এবং ইমেল ব্যবহার করে প্রদান করা দরকার।

১৪. দৈনন্দিন ভিত্তিতে সিনক্রোনাস এবং নিরাপদ সল্যুশন এবং এর নিরাপত্তার পাশাপাশি অপারেশনাল কেপিআইগুলো সব সময় পর্যবেক্ষণ করার জন্য দক্ষ জনবল ও প্রযুক্তিসমেত সামগ্রিক ব্যবস্থাপনা থাকা প্রয়োজন।

১৫. পুরো ইকো সিস্টেম ট্রান্সফরমেশনটি সুপরিকল্পিত ও সুরক্ষিত হওয়া দরকার।

লেখক:
স্নেহাশীষ বড়ুয়া,চার্টার্ড অ্যাকাউন্টেন্ট;এবং সনৎ পাল চৌধুরী, আইসিটি পরামর্শক

English Translation:

  1. A year prior to the onset of the COVID-19 pandemic, Bangladesh’s economy achieved a growth rate of nearly 8 percent—a performance that earned it recognition as the fastest-growing economy in Asia. The COVID-19 pandemic and the Russia-Ukraine war have exerted diverse impacts on the economies of numerous nations, and Bangladesh is no exception. Economic growth has slowed; driven by inflationary pressures, the Taka has depreciated by approximately 25 percent; the cost of living has surged for the majority of the population; and the central bank’s foreign exchange reserves have dwindled. These developments have compelled all stakeholders in the sector to rethink how the government might generate increased domestic revenue through various means—many of which have already been recommended by the IMF and other development partners. Consultations across various quarters suggest that a key avenue for boosting domestic revenue lies in expanding the scope and improving the collection of income tax—an area that holds immense potential for growth and offers realistic prospects for success.
  2. Income tax constitutes the primary source of the country’s domestic revenue, with taxpayers serving as the direct contributors to the government exchequer. Consequently, tax authorities must foster a conducive environment—ideally through “one-stop” service mechanisms—to enable taxpayers to fulfill their tax obligations with minimal hassle. If the National Board of Revenue (NBR) succeeds in creating such an improved environment, a greater number of taxpayers will be encouraged to file their returns, ultimately leading to the inclusion of a larger segment of the population within the tax net.
  3. Over recent years, the government’s “Digital Bangladesh” initiative has also extended its reach to tax administration. Several portals and websites have been developed—platforms that, historically, were created at different times by disparate institutions or teams—such as those for e-TIN, e-Return, e-TDS, PSR, and Office Management. To enhance tax collection, alongside leveraging effective existing mechanisms—such as the annual Tax Fairs—there must be a robust focus on automation and the establishment of an integrated digital platform. While we have observed numerous initiatives emerging from the policy-making echelons for some time now, the effective implementation of these policies necessitates the existence of a cohesive, integrated NBR ecosystem. To overcome the limitations inherent in the current system, it is essential that any new modules or functionalities be developed using Application Programming Interfaces (APIs).
  4. A new taxpayer’s journey typically commences with the generation of an e-TIN. The process for generating this identifier needs to be further streamlined to allow for its creation with just a few simple clicks. Furthermore, users should be provided with access to other service-delivery platforms… For instance, information derived from sources such as savings certificates, bank accounts, loans, the stock market, land ownership, and business ownership must be presented within the e-return filing system in such a manner that taxpayers understand that data is being synchronized across various institutions, thereby making the concealment of information impossible. If a new e-TIN can be generated within a minute—either by using USSD dialing or through popular transaction-related applications such as bKash, Nagad, Daraz, MyGP, MyBL, or MyRobi—it will create enhanced opportunities to effectively communicate with taxpayers and convey necessary information to them, utilizing the data provided by the users themselves. This integrated and smart API management system will provide the NBR with further technological advantages for future tax collection efforts.
  5. As a large economy, India faces similar challenges; consequently, the authorities there have taken significant measures—specifically by leveraging automation through technology—which has aided them in boosting their tax revenue. Their Centralized Processing Center (CPC) now offers a real-time, end-to-end service that automatically processes refunds for taxpayers. With the implementation of the CPC, the entire tax refund processing workflow has become automated. The CPC has eliminated the need for income tax staff and officials to manually calculate taxes, interest, and penalties—whether by hand, on paper, or using calculators and Excel spreadsheets. Robotic Process Automation (RPA) is currently being employed to execute tax-related processes in a more efficient manner, thereby eliminating such human-dependent, repetitive, and time-consuming tasks.
  6. The NBR has recently launched a new initiative to appoint private agents—designated as Tax Return Preparers (TRPs)—through which third-party agents will be empowered to assist new taxpayers in preparing and filing their income tax returns. To ensure that this entire process remains extremely streamlined, the integration of various APIs—covering areas such as TIN verification, savings certificate details, e-challan validation, e-return submission, and acknowledgment generation—is essential. For a new taxpayer with minimal tax liability, the process should be limited to fewer than 10 clicks and a maximum of 10 data entry points. Without an integrated platform, there is a risk that income tax assessment, TRP license management, and the overall TRP initiative will fail to achieve their intended success.

In accordance with the Perspective Plan 2041, a target has been set to increase the income tax-to-GDP ratio from 2.6 percent to 9.5 percent. Achieving this is impossible without an integrated digital platform. The new Income Tax Act, 2023, includes a dedicated chapter on digitalization; however, this will remain meaningless unless a robust platform—backed by a long-term vision—is established to meet the future demands of effective tax collection. Now is the opportune moment to invest in the requisite infrastructure; proper budgetary allocations are essential for hardware, software, skilled professionals, and the monitoring and maintenance of the platform—factors that will serve as the key to generating significant domestic revenue in the coming years through this integrated ecosystem.

Summary of Recommendations:

  • A comprehensive IT strategy document is required to define the overall ecosystem architecture and policies for a future-proof platform capable of delivering an exceptional user experience.
  • All modules must be equipped with APIs to eliminate manual, repetitive data entry by users (e.g., entering an e-TIN multiple times across various modules).
  • The e-TIN generation process must be made extremely simple, allowing it to be completed in less than a minute with just a few clicks. Drawing inspiration from the “Nagad” model, the e-TIN generation process requires a radical overhaul.
  • The process for first-time taxpayers to file income tax returns should be made very simple and less time-consuming, thereby positively encouraging them to file tax returns regularly in the future.
  • In the income tax return filing process—which is anchored to the e-TIN—a significant amount of information can be pre-populated within the system, such as: a) Taxpayer’s name, address, and personal details; b) Income derived from savings certificates, including associated TDS amounts; c) Advance tax amounts paid by vehicle owners; d) Tax, income, and asset figures from the previous assessment year; e) Income derived from bank interest, including associated TDS amounts; f) Tax-related information linked to a BIN (Business Identification Number), if applicable; etc.
  • When filing tax returns online, the system should provide facilities to download not only the e-return acknowledgment slip but also the official Income Tax Certificate.
  • Digital communication channels—such as email and SMS—should be utilized effectively to send timely reminders to taxpayers regarding the filing of their income tax returns.
  • Rapid and systematic interconnection of systems should be established to enable the tracking of income tax return filing statuses and to facilitate the notification of relevant banks and third-party service providers.
  • The e-TIN database must be integrated with banks, land survey offices, City Corporations, and other public transaction points to ensure that non-taxpayers are brought under the tax net; furthermore, a real-time, system-based check and validation process needs to be kept continuously active to prevent corruption.
  • Integration with the CDBL (Central Depository Bangladesh Limited) is required to facilitate the calculation and verification of investor data and tax-related information within the stock market.
  • A dedicated dashboard should be developed for taxpayers—based on their historical data, including tax payment records, income details, and asset trends across various tax years—which would be accessible to both the taxpayers themselves and NBR officials.
  • The tax refund processing mechanism should be fully automated.
  • Real-time tax updates—including tax-related information and positive reminders—should be delivered to taxpayers via SMS and email.
  • A comprehensive management framework—equipped with both skilled personnel and requisite technology—is essential to continuously monitor the security and operational KPIs of the synchronous and secure solutions on a daily basis.
  • The entire ecosystem transformation must be meticulously planned and securely implemented.

Authors: Snehasish Barua, Chartered Accountant; and Sanat Pal Chowdhury, ICT Consultant